Bangladesh Telegraph
সর্বশেষ: বহদ্দারহাটে চসিকের উচ্ছেদ অভিযান, ২ শতাধিক অবৈধ দোকান অপসারণ বিদ্যুৎ সংকটে আশার আলো কাপ্তাই: পুরোদমে সচল ৫টি ইউনিট, মিলছে ২২২ মেগাওয়াট যারা পাবেন না ফেমিলি কার্ড: সরকারি নীতিমালা ও নির্ধারিত শর্তাবলি ভালোবাসার দাম এবং দক্ষিণ কোরিয়ায় এক প্রবাসীর নিঃশব্দ কান্না পর্যটনকেন্দ্রে নিরাপত্তাহীনতা ও চাঁদাবাজির দৌরাত্ম্য: পারকি সমুদ্র সৈকতে পর্যটক হয়রানির চিত্র চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান: সিডিএর নতুন সীমানায় রাউজান চট্টগ্রামের জঙ্গল সলিমপুর: ‘রাজত্বের হাতবদল’ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নতুন চ্যালেঞ্জ বুদ্ধের শিক্ষা ছিল—অলৌকিক শক্তির ওপর নয়, নিজের জ্ঞান ও কর্মের ওপর বিশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি: ডাঃ জোবায়দা রহমান চট্টগ্রাম পরিণত হলো আস্ত এক অস্ত্রের কারখানায়! মালয়েশিয়ায় ‘অপস সাসার’ অভিযানে ২৪৫ বাংলাদেশিসহ ৫২৮ অভিবাসী আটক চমেক হাসপাতালে ব্যতিক্রমী উদ্যোগ: ওয়ার্ডে বইবে ফুলের সুবাতাস, নেতৃত্বে কায়সার আলী চৌধুরী মায়ের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে ঘুষের দাবি, ১৭ বছরের শাহেদ বানালো ‘ঘুষ ডট সাইট’ ৭৫ কোটি টাকার ভবন নির্মাণে জালিয়াতি: জি কে শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে কে-পপ তারকা লি নো: ১০০ মিলিয়ন ওন অনুদান আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের উপহার: চুয়েট পরিবহন বহরে নতুন বাস নেপালের বন্যায় অলৌকিকভাবে রক্ষা পেলেন তারা বিশ্বসেরা মার্তিনেজকে দলে টানলো চেলসি প্রকৃতির রোষাণলে নেপাল: প্লাবনের এই কাঁপন কি আছড়ে পড়বে বাংলাদেশেও? নভেম্বরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ভোট
প্রতিবেদক - | সোমবার, ২০২৬ আগস্ট ৩১, ০৬:১৫ অপরাহ্ন
মালয়েশিয়ায় ‘অপস সাসার’ অভিযানে ২৪৫ বাংলাদেশিসহ ৫২৮ অভিবাসী আটক
মালয়েশিয়ায় ‘অপস সাসার’ অভিযানে ২৪৫ বাংলাদেশিসহ ৫২৮ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ‘অপস সাসার’ অভিযানে ২৪৫ বাংলাদেশিসহ ৫২৮ অভিবাসী আটক

টেলিগ্রাফ ডেস্ক:
​মালয়েশিয়ার বিভিন্ন স্থানে ‘অপস সাসার’ নামের এক যৌথ অভিবাসনবিরোধী অভিযানে ২৪৫ জন বাংলাদেশিসহ মোট ৫২৮ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

​গত ২৫ থেকে ২৭ আগস্ট পর্যন্ত দেশটির আটটি নির্মাণস্থলে এই অভিযান চালানো হয়। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ, পুলিশ ও জাতীয় মাদকবিরোধী সংস্থাসহ বিভিন্ন দপ্তরের ৪১৪ জন সদস্যের সমন্বয়ে গঠিত একটি টিম এ অভিযান পরিচালনা করে। আটককৃতদের মধ্যে ৪৫০ জন পুরুষ এবং ৭৯ জন নারী রয়েছেন।

 বাংলাদেশিদের পাশাপাশি এতে ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভারত ও নেপালের নাগরিকও রয়েছেন।
​মালয়েশিয়ার ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক দাতুক বাসরি ওথমান জানান, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এবং বৈধ পরিচয়পত্র না থাকা, ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থান ও পাসের শর্ত লঙ্ঘনের মতো অনিয়ম শনাক্ত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আটককৃতদের আইনগত ব্যবস্থার জন্য বর্তমানে ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।